ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার ৩ নম্বর দরবারপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিরহাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিটি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দরবারপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবদুল আহাদ আরিফ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক পিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ১ নম্বর ওয়ার্ড উত্তর শ্রীপুরে মোহাম্মদ জিপুকে সভাপতি ও জসিমকে সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে শাহজাহানকে সভাপতি ও নিপু দাসকে সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে মো. ফয়েজ পাটোয়ারীকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে শাহাজাহান সভাপতি ও মো. পিন্টু সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত স্বপন সভাপতি ও শাহজালাল দুলাল সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে মো. সেলিম মজুমদার সভাপতি ও মো. বোরহান মজুমদার সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুল আলম সভাপতি ও আবদুল হালিম সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. ইউনুছ সভাপতি ও ছলিম উল্লাহ সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে দরবারপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবদুল আহাদ আরিফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য টিপু মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আজিম, উপজেলা কৃষকদলের সভাপতি আবু আহাম্মদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সোহেল।
এ সময় মো. বেলাল হোসেনসহ কৃষকদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৭ সেপ্টেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়।
