ePaper

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ইলেকট্রিক্যাল অ্যান্ড অয়্যারিং প্রশিক্ষণ

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ইলেকট্রিক্যাল অ্যান্ড অয়্যারিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করছে। সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬ শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র উদ্যোগে রোববার সকালে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে চাই বিজিবি। আর তাই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ৫৩ বিজিবি। বেকার যুবকরা এসব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদেও প্যানেল চেয়ারম্যন, তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ বিজিবি’র বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।