ePaper

ফুলগাজীতে পুবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি, ফুলগাজী শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক আবুল কালাম  এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

পুবালী ব্যাংক ফুলগাজী শাখার ব্যবস্থাপক মওদুদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে পুবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট এবং মোবাইল অ্যাপ ‘পাই (ঢ়)’ ব্যবহারের সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।

তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন উপলক্ষে ফুলগাজী ট্রেড সেন্টারে একটি অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। সেখানে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান, পাই-অ্যাপে রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর ও পিওএসসহ আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

এদিকে বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (23022,25008,5493) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *