ePaper

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

 হামিদুল্লাহ সরকার

বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব?্যাপী এই কর্মসুচী পালন হয়। বাদ আছর অনুষ্ঠিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ আরো অনেকে। বক্তারা বলেন, জিয়াউর রহমান বাঙালি জাতির আদর্শ ও চেতনার একটি মহানায়ক। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়ার স্মৃতি মানুষের হৃদয়ে জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (7808,11335,8111) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *