ePaper

ধামরাইয়ে খাস ও ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকতে দেওয়া হবে না: এমপি তমিজ উদ্দিন

ধামরাই প্রতিনিধি: রবিউল করিম

ধামরাইয়ে কোনো সরকারি খাস জমি বা ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি কোনো প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে রাখতে পারবেন না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি সম্পদ জনগণের স্বার্থে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, “সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একদল লোক স্থানীয় সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছে। কিন্তু ধামরাইয়ের মাটিতে তা আর হতে দেওয়া হবে না। শিক্ষা, অবকাঠামো ও আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রসঙ্গে এমপি তমিজ উদ্দিন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। ধামরাইয়ের প্রতিটি শিশুকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

তিনি আরও বলেন, “প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেজন্য বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক, কুসংস্কার ও সব ধরনের অপসংস্কৃতি