রবিউল করিম, ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই-এ বেসরকারি উন্নয়ন সংস্থা ঝড়পরবঃু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ওহরঃরধঃরাবং (ঝউও)-এর উদ্যোগে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় অবস্থিত এসডিআই ফার্মার্স ট্রেনিং সেন্টারে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মোঃ আল মামুন। তিনি কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় প্রায় ৩৮৯ জন চাকরিপ্রার্থী আবেদনপত্র জমা দেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মধ্য থেকে ১০১ জনকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করা হয়।
এসডিআইয়ের প্রতিষ্ঠাতা সামছুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন ফেরদৌস মোরাদ। তিনি মেলা পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিদওয়ান আহমেদ রাফি এবং শহিদুল ইসলামসহ । উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক (এমই) মোঃ ইসমাইল হোসেন । উপস্থিত ছিলেন শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিআইয়ের এ ধরনের জব ফেয়ার তরুণদের চাকরির বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
