জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনোরকম ঘুষ ও তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে দিনাজপুরের ৪২ জন চাকরি পেয়েছেন।দিনাজপুর জেলা পুলিশ সুপার এর বিশেষ শাখার পরিদর্শক মো. মাহামুদুল আলম প্রেরিত এক বার্তায় আজ দুপুরে এ তথ্য জানানো হয়। প্রেরিত বার্তায় বলা হয়, ‘সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে আজ দিনাজপুর জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৪২ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪১ জন পুরুষ ও একজন মহিলা রয়েছে। এছাড়া ৮ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন মহিলা। এতে বলা হয়, টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মারুফাত হুসাইন পুলিশ লাইন্স হলরুমে আজ শনিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ. বি. এম ফয়জুল ইসলাম, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) এ কে এম ফজলুল হক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
দিনাজপর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা নিহত ২
- Nabochatona Desk
- March 30, 2026
- 0
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন […]
সাংবাদিক হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
- Nabochatona Desk
- August 12, 2025
- 0
মো. আব্দুস সাত্তার, দিনাজপুর গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)। গতকাল সোমবার সকাল ১১টায় […]
দিনাজপুরে চলতি মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- Nabochatona Desk
- July 25, 2025
- 0
দিনাজপুর প্রতিনিধি জেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে দিনাজপুর কৃষি সম্প্রসারণ […]
