ePaper

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের ৪ জনের মৃত্যু

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৬ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাসে বেশ কয়েকজন রংপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাওয়ানা হন। পথিমধ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২৬ মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে একটি সিমেন্টভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থালেই ২ জন মারা যান, আহত হন ৫ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহতরা হলেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন (৩২)। আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলীর ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ সারওয়ারে আলম খান সড়ক দুর্ঘটনার ৪ জনের নিহত ও ৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (20219,6771,2756) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *