WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11294) ORDER BY meta_id ASC

আহত কয়েক ডজন ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে নিহত অন্তত ৭ - Daily Nabochatona
ePaper

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11294

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11294) ORDER BY meta_id ASC

class="post-11294 post type-post status-publish format-standard hentry category-91 category-92">

আহত কয়েক ডজন ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের জনপ্রিয় একটি হিন্দু মন্দিরে পদদলনে অন্তত সাতজন নিহত ও আরও ৫৪ জন আহত হয়েছেন। রোববার গভীর রাতে রাজ্যের মনসা দেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় সাতজনের প্রাণহানি ও বহু ভক্ত আহত হয়েছেন। মন্দিরে যাওয়ার সিঁড়িতে পদদলনের এই ঘটনা ঘটে। মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এর ফলে লোকজন হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।রাজ্যের গাড়ওয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে বলেছেন, পদদলনের আগে মনসা দেবী মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া অন্য অনেক ভক্তকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মনসা দেবী মন্দিরে পদদলনের এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, মন্দিরের দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ??আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতে ধর্মীয় উৎসবের সময় প্রাণঘাতী দুর্ঘটনা ও পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে, গত জুনে দেশটির উপকূলীয় রাজ্য ওড়িশায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হন। তার আগে মে মাসে দেশটির পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ায় হাজার হাজার মানুষ জনপ্রিয় এক অগ্নিপদযাত্রায় অংশ নেন। ওই সময় সেখানে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হন।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে হিন্দুদের বৃহত্তম উৎসব কুম্ভ মেলার সময় পদদলনে অন্তত ৩০ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *