ePaper

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের অভিযান: ২ দালালকে ১ মাসের কারাদণ্ড

এস,এম আতোয়ার টাঙ্গাইল

গতকাল জনসেবা নিশ্চিত ও সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে প্রত্যেকের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিবুল ইসলাম শুভ’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।সে সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করেন।  অভিযানকালে ২ জন দালাল কে পাসপোর্ট প্রত্যাশীদের হয়রানি ও অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

?দণ্ডাদেশের পর টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বরত উপপরিচালক এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সচেতন করেন। তাঁরা পাসপোর্ট প্রত্যাশীদের দালালদের খপ্পরে না পড়তে এবং কোনো দালাল বা হয়রানির শিকার হলে বা যথাযথ সেবা না পেলে সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।