ePaper

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করনে  অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ :

ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির আয়োজনে  ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করনে  অ্যাডভোকেসি ডায়লগের আয়োজন করা হয়। এডভোকেসি ডায়লগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি- বেসরকারি উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন। এডভোকেসি ডায়লগে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস

উক্ত এডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ জেলা লিগাল এইড,  ঝিনাইদহের অবন্তিকা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুর রহমান।  এছাড়া সমমনা ৩ টি স্থানীয় এনজিওর নির্বাহী পরিচালক গণ, সাংবাদিক সাজ্জাদ আহমেদ সহ আঞ্চলিক  কার্যালয়ের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়া ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কার,  কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং সাব- সেন্টার ইনচার্জগণ। উক্ত এডভোকেসি ডায়লগে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস এবং মূলপ্রবন্ধ উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাহিদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *