ePaper

চিত্রাঙ্কনে জাতীয় পর্যায়ে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী জামিলা বিনতে হাসান জাতীয় পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

সে “অনলাইন আর্ট বাংলাদেশ-২০২৬” প্রতিযোগিতায় সারা দেশের সেরা ১০০ জন প্রতিযোগীর মধ্যে ১ম সারিতে স্থান লাভ করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। জামিলা বিনতে হাসান উপজেলার ফুলগাজী শিশুনিকেতন মডেল স্কুলের  এর সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব আরিফুর রহমানের কন্যা।

উল্লেখ্য, জামিলা বিনতে হাসানের নেতৃত্বে “২৪ এর জুলাই গ্রাফিতি” চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছিল। তার এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জামিলার এই অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। স্থানীয় সচেতন মহল তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *