মাকসুদ আলম সোনাইমুড়ী চাটখীল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টার ফ্রেন্ডশিপ এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ২০২৬পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ শফিকুল ইসলাম মাননীয় জেলা প্রশাসক নোয়াখালী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী এর জনাব আশীষ কুমার কর, উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা নাসরিন আক্তার, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কৃষি কর্মকর্তা ইয়াসিন ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোনাইমুড়ী উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের কৃষক / কৃষাণী দের নিয়ে কৃষক প্রশিক্ষণ সেন্টার সোনাইমুড়ীর হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা করেন পুষ্টিকর খাদ্য নিয়ে আলোচনা করেন কৃষি পণ্য বাজারজাত করণের জন্য আলোচনা করেন, উদ্যোক্তা কৃষক তৈরির জন্য আলোচনা করেন অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে কৃষি স্টল গুলো পরিদর্শন করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, স্টলের দায়িত্বে থাকা সব কৃষাণীদের মাঝে নিরাপদ খাদ্য তৈরি ও বাজারজাতকরণের জন্য উদ্বুদ্ধ করেন
উক্ত অনুষ্ঠানে সোনামুড়ী কৃষক দলের আহবায়ক ফখরুল ইসলাম, সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মাকসুদ আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
