ePaper

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, জরিমানা ২০ হাজার টাকা

আবু মুসা মোহন

 লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার আখন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম (৪৫) নামের এক ব্যক্তির দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *