ePaper

সিরাজগঞ্জে চালককে হত্যা করে  অটোভ্যান ‘ছিনতাই’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ চালককে হত্যা করে তার অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ফুলজোড় নদীতীরের কালিকাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন। নিহত ৬৫ বছর বয়সী জাহের আলী আকন্দ সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের ইনসাফ আলী আকন্দের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ছেলে বাবু আকন্দ বলছেন, সোমবার সন্ধ্যায় তার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরে আসেননি। সকালে ঘটনাস্থলে বাবার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। তবে অটোভ্যানটি সেখানে পাওয়া যায়নি বলে জানান তিনি। ওসি আসলাম বলছেন, জাহের আলীকে হত্যার পর তার অটোভ্যানটি নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *