ePaper

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

 রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেলিম হোসেন নামের (৭০) বছর বয়সের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।   গতকাল  রবিবার (২৬ জুলাই) দুপুরে তাকে লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে  শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে  নিজ বাড়ির উঠানে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা  সেলিম হোসেন তাকে চকোলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে যৌন নির্যাতন চালায়।

ঘটনার সময় পাশের বাড়ির এক মহিলা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা শনিবার সন্ধ্যায় রামগঞ্জ থানায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করেন।

 রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার  করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে   তাকে  লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *