ePaper

র‌্যাব-১৪, টাঙ্গাইল মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিচ   ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব উদ্ধারসহ ১ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৬ খ্রি. অনুমান বিকাল ০৪:০৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশেকপুর বাইপাস মোড়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী “ন্যাশনাল ট্রাভেলস” নামক যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক কারবারি মোঃ নাজিম উদ্দিন স্বপন (৩৫), জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য “ইয়াবা ট্যাবলেট” থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজতে থাকা ব্যাগের ভিতর বিশেষ কৌশলে ৯৬৫ (নয়শত পঁয়ষট্টি) পিচ নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য “ইয়াবা ট্যাবলেট” উদ্ধার করতঃ ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় আলামতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *