ePaper

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্বব্যাংকের মেগা প্রকল্প:বদলে যাবে নাগরিক সেবার দৃশ্যপট

মোঃ শাহজাহান মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (জটঞউচ)’–এর আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। তারাব পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক। কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। এর মাধ্যমে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকেরও বেশি নারী। কর্মশালায় আরও জানানো হয়, তারাবসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করায় প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক ও অরুন্মিতা প্রসাদ। এছাড়া উপস্থিত ছিলেন তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া, পৌর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *