ePaper

নোয়াখালীতে নারী হেনস্থাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নারী কর্মীদের প্রকাশ্যে হেনন্থাকারীদের বিচার দাবি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে করে নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় শাখা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) এর সহকারী রিটানিক কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন ও চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বিভিন্ন বিভিন্ন স্থানে প্রতিপক্ষের  লোকজন জামায়াত-শিবিরের নারি কর্মীদের হেনন্থাসহ বিভিন্ন অনিয়ম  পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। এ সময় নারী হেনস্থা বন্ধ করা ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে সাধারণ ভোটার ও নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি প্রদান বন্ধ করা এবং এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।  এ সময়  নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আমিমুল এহসান ফাহাদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, জেলা উত্তর প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভসহ চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ম্মারণলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায়  নির্বাচনী প্রচার কাজে অংশ গ্রহন করা জামায়াত -শিবিরের নারি কর্মীদের প্রকাশ্যে হেনন্থা করার অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11333,12979,21014) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *