ePaper

মাদকমুক্ত সমাজ গঠনে ফুলগাজীতে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

 তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ফেনীর ফুলগাজীতে স্থানীয় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শুক্রবার ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে এ ক্রীড়াসামগ্রী বিতরণ করেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম। আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজের মধ্যে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ দিতে জার্সি বিতরণ করা হয়। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম বলেন, “তরুণ ও যুবসমাজই আমাদের ভবিষ্যৎ। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, “ফুলগাজী সদর ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়নে পরিণত করতে আমি কাজ করে যেতে চাই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ব্যক্তি, এলাকার তরুণ-যুবক এবং বিপুলসংখ্যক খেলোয়াড় উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে যুবসমাজের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *