ePaper

ব্রাহ্মণবাড়িয়া সদরে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক প্রতিরোধ সম্ভব। তিনি ওয়ার্ডভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মসজিদের ইমামদের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক কারবারিদের আইনি সহায়তা না দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব সরকারের কাছে উত্থাপনের আশ্বাসও দেন।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক স্পট, মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং অনলাইন জুয়া প্রতিরোধেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।বশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের চিহ্নিত করতে তাদের বাসস্থানে লাল চিহ্ন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হয়।

সমাবেশে র‌্যাব-৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *