ePaper

ফুলগাজীর আমজাদহাটের ফেনাপুষ্করনী থেকে ১৮৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী এলাকা থেকে ১৮৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফুলগাজী থানার একটি দল আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী এলাকার বশর ডিলারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ মীর হোসেন (৩৫)-কে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মীর হোসেনের পিতা জাকির হোসেন এবং মাতা রাহেনা আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা উত্তর তারাকুচা (হাজী আহছান উল্ল্যাহ বাড়ী) বর্তমানে তিনি উত্তর তারাকুচা এলাকার কামালের নতুন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পরে তার দেহ তল্লাশি করে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ফুলগাজী উপজেলার প্রতিটি গ্রামে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *