ePaper

বেহাল সরাইল প্রবেশ সড়ক “ভাঙা রাস্তায় কষ্টে চলাচল” খাল দখল শেষ” সড়কে পানি!!

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রবেশ করতে সরাইল- অরুয়াইল সড়কের বেহাল দশার কারণে ওই এলাকার বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। একতো খাল দখল করে দোকান নির্মাণ করে আছে। খালের এবং রাস্তার পাশে ড্রেন ব্যবস্থা সরু পানি নিষ্কাশন না হতে পেরে। বৃষ্টি হলে রাস্তায় পানি। রাস্তার মধ্যে এখন গর্ত হয়ে বৃষ্টি হলেই হাঁটু পানি।সরু এই সড়কের পিচঢালাই উঠে যাওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোটবড় অসংখ্য খানা-খন্দ। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি বাড়ছে যানজট। পাশাপাশি সামান্য বৃষ্টিতে পানি জমে সড়কে। উচালিয়াপাড়া মোড় হতে উপজেলা প্রবেশ করতে “ বড় দেওয়ানপাড়া গুরুস্তান  পর্যন্ত রাস্তার এই অবস্থা। সরাইল উপজেলায় অবস্থিত এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা ও রিকশা চলাচল করে। উপজেলা  সবচেয়ে বড়  মার্কেট বাজারে  যাতায়াতের জন্যও ব্যবসায়ী ও ক্রেতারা এই রাস্তা ব্যবহার করেন। এখানে রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শিক্ষার্থীরা এই রাস্তায়  তারা ভোগান্তির শিকার হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে ইট ও ইটের খোয়া বেরিয়ে এসেছে। সেই সঙ্গে পানি জমে আছে খানা-খন্দে। রাস্তার পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সকাল থেকেই খালের পানি জমে থাকে এখানে। বৃষ্টির সময় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন স্থানীয় একাধিক বাসিন্দা। এঁদের একজন মোহাম্মদ  সাদেক  বলেন, আজ প্রায় দু-তিন মাস ধরে এই সড়কে কোনো সংস্কারকাজ করা হয়নি। রাতে চলাচল করতে খুব কষ্ট হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। অটোরিকশার চালক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন বাজারে, উপজেলায় যাতায়াত করি। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়।’রাস্তাটির অবস্থা ছয়-সাত মাস ধরে খারাপ। এ রাস্তাটি দিয়ে” প্রশাসনের সকল কর্মকর্তারা প্রতিদিনে আসা -যাওয়া করে।সড়কটি আবারও মেরামতের দরকার। দুর্ভোগে পড়ে পথচারীরা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রশাসনের কর্মকর্তার আসা-যাওয়া করে তাদের চোখে কি পড়ে না “ রাস্তার গর্ত গুলো?

ব্যবসায়ী মো. সেলিম ইফরাত, সরাইল উপজেলার  গুরুত্বপূর্ণ রাস্তাটির অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। বৃষ্টি হলেই রাস্তায়  পানি পানি জমে। তিনি অভিযোগ করে বলেন, পাশের সরাইলের প্রধান খালটি ভরাট হওয়ার কারণে এখানে দোকান’পাট করে। পানি নিষ্কাশনের একেবারে বন্ধ হয়ে গেছে। তিনি দাবি করে বলেন, খাল উদ্ধার ও খনন করে পানি নিষ্কাশরের সুব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ লাগব হবে । “প্রশ্ন হলো দে’খ’বে কে??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *