ePaper

ফেনী হাইওয়ে থানা পুলিশের সহযোগীতায় ছিনতাইকৃত ট্রাক উদ্ধার, আটক-১

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ফেনী হাইওয়ে থানা পুলিশের সহযোগীতায় ছিনতাইকৃত ট্রাক উদ্ধার। এসময় এক ডাকাত সদস্যকে  আটক করা হয়।  মহিপাল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, ২১ জুন রাতে চট্টগ্রাম জেলার খাতুনগঞ্জ থেকে নাসির এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট এর একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১১-৮৮৮৯ গাড়ীটি বিভিন্ন মুদি মালামাল (দারচিনি, এলাচি, হলুদ, সুপারি) ইত্যাদি মাল বোঝায় করে মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল শহরের উদ্দেশে হয়ে ইং-২১/০৬/২০২৬ তারিখ মধ্যরাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়ারবাজার পার হয়ে পরবর্তী ইউর্টানের কাছে পৌছালে একটি অজ্ঞাতনামা খালি পিকআপ গাড়িতে আনুমানিক ১০/১১ জন লোকসহ উক্ত মুদি মালামাল বুঝাইকৃত ট্রাকটিকে পরপর দুইবার ডান পাশ থেকে চাপ দিয়ে মালবোঝাই ট্রাকটি ঢাকা মুখি লেইনের ফুতপাতের পাশে চাপিয়ে দেয়, উক্ত ট্রাক গাড়িটি রাস্তার বাম পাশে থামানোর সাথে সাথে আনুমানিক ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যাক্তি ট্রাকটির ভিতরে দেশীয় অস্ত্র ও চাকু সহকারে ঢুকে পড়ে এবং তাৎক্ষনিক উক্ত ট্রাক গাড়ির ড্রাইভার মো: শাহাদাত আলী (৪৫), পিতা: মৃত মহরম আলী, সাং-লস্করপুর, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ ও হেলপার মোঃ ইদ্রিস আলী (৪৫), পিতা-মৃত আব্দুল হাকিম, সাং-উলুকান্দি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গলায় চাকু ধরে কাপড় দিয়ে চোখ ও হাত বেধে ফেলে এবং চাকুর বাট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে।

পরবর্তীতে অজ্ঞাতনামা ডাকাতদল মুদি মালামাল বোঝাইকৃত ট্রাকটিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বিভিন্ন জায়গা দিয়ে ৩/৪ বার ইউটার্ন করে সর্বশেষ চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করে এই সময় ড্রাইভার ও হেলপার ট্রাকটির ভিতরে ছিলেন এবং কিছু ডাকাত সদস্য তাদের বুকের ওপর বসে চাপা দিয়ে রাখে। চট্টগ্রাম মুখি কিছু রাস্তা যাওয়ার পর ডাকাত দল উক্ত ট্রাক গাড়ির ড্রাইভার ও হেলপারকে হাত-পা ও চোখ বাধা অবস্থায় রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে চলে যায়। পরবর্তীতে ড্রাইভার ও হেলপার স্থানীয় লোকজন উদ্ধার করার পর তারা দেখতে পায় যে, ডাকাতদল তদের কে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানার অন্তরগত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লাডুমিয়ার রাস্তার মাথায় ফেলে রেখে যায় পরবর্তীতে ইং ২১/০৬/২০২৬খ্রিঃ তারিখ অনুমান ০৪.১০ ঘটিকার সময় নাছির এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের অন্য একটি ট্রাক গাড়ির ড্রাইভার লিটন রাহা (৫৯), পিতা-মৃত হরিপদ রাহা, সাং-ঘোশাইল ডাঙ্গা, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, হবিগঞ্জ থেকে চট্টগ্রাম যাবার সময় ডাকাতি হওয়া ট্রাকটিকে ঢাকা যাওয়ার পরিবর্তে চট্টগ্রাম অভিমুখে যেতে দেখে ট্রান্সপোর্ট মালিক’কে জানায় এবং ছিনতাইকৃত ট্রাক গাড়িটির পিছনে পিছনে অনুরসরণ করতে থাকে। পরবর্তীতে উক্ত বিষয়টি নাসির এন্টারপ্রাইজের মালিক মোঃ নাসির (৪৮), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-ঈদগা বড় পুকুরপাড়, রামপুর, থানা-হালীশহর, জেলা-চট্টগ্রাম তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ কে ফোন করে ট্রাক ছিনতাইয়ের বিষয়ে অবহিত করেন। পরবর্তীতে মহিপাল হাইওয়ে থানা পুলিশ এর সহায়তায় ফেনী জেলার সদর থানাধীন দেবীপুর সাকিনস্থ চশমা ফেক্টরী সামনে হতে ট্রাকটিকে আটক করা হয় এবং উক্ত ট্রাক হতে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার সময় একজন ডাকাত সদস্য জীবন (৩১), পিতা-মিলন, সাং-নবীনগর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা’কে স্থানীয় জনগনের সহায়তায় গ্রেফতার করে মহিপাল হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়। উক্ত ডাকাত সদস্যকে আটক করা কালে স্থানীয়দের দস্তাদন্তিতে স্মান্য জখম প্রাপ্ত হয়। উক্ত ট্রাক হতে ডাকাতিতে ব্যাহৃত দেশিয় তৈরী ৫টি ধারালো চাকু উদ্ধার করা হয়। বর্তমানে মালবোঝাই ট্রাকটি, ভুক্তভোগী ড্রাইভার, হেলপার এবং একজন গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য মহিপাল হাইওয়ে থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্য জীবন (৩১) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক।  আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মহিপাল হাইওয়ে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *