ePaper

ফুলগাজী দক্ষিণ বরইয়া মধ্যমপাড়া সমাজ কল্যাণ সমিতির শুভ উদ্বোধন ‘আমাদের অনুদান, সমাজের উন্নয়নের সন্ধান’—প্রতিপাদ্যে মানবকল্যাণে নতুন অঙ্গীকার

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বরইয়া মধ্যমপাড়া সমাজ কল্যাণ সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের অনুদান, সমাজের উন্নয়নের সন্ধান’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২৪ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠনটি এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

শুক্রবার (২৪ জুলাই)শুক্রবার  বিকেলে দক্ষিণ বরইয়া মধ্যমপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব মহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ফুল মিয়া মৃধা, হাসেম মৃধা, পিয়াস ধর, আলী হোসেন সেন্টু, আমান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম এবং ব্যবসায়ী দিদার। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সংগঠনের সাংগঠনিক কাঠামো সম্পর্কে জানানো হয়, সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল জবু, সাধারণ সম্পাদক ইয়াকুব মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুমন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন এবং সহ-কোষাধ্যক্ষ আজাদসহ প্রায় ৪৫ জন সদস্যের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে সদস্য জোবায়ের, স্বপন, মোশাররফ, শিশির, রহিম, জামাল, মোস্তাফিজ, বাপ্পীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ বরইয়া মধ্যমপাড়া সমাজ কল্যাণ সমিতি এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসচ্ছল পরিবারের আর্থিক সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সহযোগিতা, জরুরি মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও সুনাম অর্জন করেছে।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সহযোগিতা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এমন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *