ePaper

ফুলগাজীর বিজয়পুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান করলেন মানিক শীল

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনী জেলার ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী হিন্দু গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক বাবু মানিক শীল। তিনি ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ দাউদ মিয়ার ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেন।

জানা যায়, প্রায় ৬৫ বছর বয়সী দাউদ মিয়া দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন। তার দুটি উপযুক্ত বয়সী মেয়ে থাকলেও অভাবের কারণে তিনি ঘর নির্মাণ কিংবা মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে মানিক শীল তার পাশে দাঁড়ান এবং ঘর তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় দাউদ মিয়া মানিক শীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার পরিবারের জন্য অনেক বড় সহায়ক হবে।

এছাড়াও, মানিক শীল বিজয়পুর গ্রামের আরও অসংখ্য অসহায় মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন বলে জানা গেছে। তিনি জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সকল মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও আহ্বান জানান, যেন তারা অসহায় দাউদ মিয়ার মতো মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *