ফুলগাজী,ফেনী প্রতিনিধি
সারাদেশের ন্যায় ফেনীর ফুলগাজী উপজেলাতেও ২০ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা (গজ) টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে চন্দনবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফাহমিদা ইয়াসমিন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাহমুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মেজবাহ উদ্দিন চৌধুরী, এমটি (ইপিআই) ফরিদ আহমদ মজুমদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
