ePaper

নড়াইলে পাম্পে ডিজেল আনতে গিয়ে অসুস্থ্য হয়ে লাভলী বেগম নামে এক মহিলার মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পাম্পে ডিজেল আনতে গিয়ে অসুস্থ্য  হয়ে লাভলী বেগম নামে ৫০ বছর বযসী  এক মহিলার মৃত্যু হয়েছে।  আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। জানাগেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম  সকালে শহরের মাছিমদিয়ায়  সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাড়িয়ে এবং প্রচন্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ্য অবস্থায়  ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রচন্ড গরমে অসুস্থ্যতাজণিত কারনে তার মৃত্যু হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *