ePaper

ফুলগাজীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোশারফ গ্রেপ্তার

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোশারফ হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফুলগাজী থানার এএসআই (নিঃ) বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মোশারফ হোসেন ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।