ePaper

ফরিদপুরে হামের তাণ্ডব: ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন ভর্তি, মোট রোগী প্রায় ৪ হাজার 

ব্যুরো চীফ, ফরিদপুর

ফরিদপুরে হামের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৪ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৯৯৩ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত জেলায় হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। রোববার, ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে।হাসপাতালের চিত্র  স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১৩ জনসহ মোট ৩০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৩১ জনসহ মোট ৬০ জন রোগী ভর্তি ছিলেন। সেখান থেকে ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নতুন ভর্তি হওয়া ৪৪ জনের মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার এবং বাকি ১৪ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।উপজেলার অবস্থা  গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে বছরের শুরু থেকে উপজেলাভিত্তিক সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা হলো: সালথা ২৩ জন, আলফাডাঙ্গা ২৪ জন, বোয়ালমারী ২১ জন, চরভদ্রাসন ১৭ জন, সদরপুর ১৪ জন, ভাঙ্গা ১২ জন, মধুখালী ৬ জন, ফরিদপুর সদর ৫ জন এবং নগরকান্দা ২ জন। স্বাস্থ্য বিভাগের পরামর্শ হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা অবশ্যই দিতে হবে। পাশাপাশি জ্বরের সঙ্গে শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে। ফরিদপুরে হামের এই ঊর্ধ্বমুখী সংখ্যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (2174,6777,7466) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *