ePaper

পাটগ্রাম সীমান্ত থেকে আটক সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশ অনুপ্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সাব্বির বিন শামস (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গর-পোতা সীমান্তে আওয়ামী লীগ সরকারের সময়কার সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার করার সময় দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মিনহাজ হোসেন এর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত সাব্বির বিন শামস লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার মৃত শামসুল হুদা বকসির ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশ অনুপ্রবেশ করার পর ঐ ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভারত হতে অবৈধ পথে বাংলাদেশ অনুপ্রবেশ করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, দহগ্রাম সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনকভাবে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সাব্বির বিন শামস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা দেশি-বিদেশি ৭ টি পাসপোর্ট পাওয়া গেছে। আটককৃত ব্যক্তি বর্তমানে লালমনিরহাট জেলা ডিবি হেফাজতে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *