ইয়াকুব নবী ইমন,নোয়াখালী:
নোখালীর বেগমগঞ্জে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জুন) সন্ধায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর যুবঐক্য পরিষদ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই সভার আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা গোলাম রব্বানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান। এ সময় ১নং ওয়ার্ডের মেম্বার ইমাম হোসেন মাসুদ, ইউনিয়ন বিএনপির সভাপি ত মোখলেছুর রহমান ছুট্টি. , সম্পাদক হাফেজ সরকার, কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব আবুল হোসেন, দূর্গপুর ইউনিয়ন জামায়াত সভাপতি ইকবাল হোসেন মোক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা, সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে স্থানীয় বাজারে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।
