ePaper

নীলফামারীতে তালাক না দিয়ে ২য় বিবাহ করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

 নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীতে স্বামীকে তালাক না দিয়ে পূর্বের বিয়ের তথ্য গোপন করে দুই সন্তানের জনকের সাথে পালিয়ে গেছে আব্দুল্লাহর স্ত্রী। এঘটনায় স্বামী আব্দুল্লাহ বাদী হয়ে  নীলফামারী সদর বিজ্ঞ আমলী আদালতে একটি পিটিশন মামলা দাখিল করেছেন।

পিটিশন মামলা নম্বর ২৯/২৫ সূত্রমতে জানা যায়, নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ আব্দুল্লাহর সাথে ১৫ বছর পূর্বে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ দাউদ গ্রামের নুর ইসালামের মেয়ে মোছাঃ নুরন্নাহার এর বিবাহ হয়। বিয়ের কয়েক মাসের মাথায় মোঃ আব্দুল্লাহ বিদেশে চলে যায়। প্রতিমাসে সংসার খরচের টাকাও নিয়মিত পাঠাতো। পরবর্তীতে চওড়া বড়গাছা ইউনিয়নের গুয়াটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিমের সাথে স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত হয়। এবিষয়ে একাধিকবার তাকে শর্তক করলেও ইব্রাহিমের সাথে অবৈধ সর্ম্পক বজায় রাখে। আব্দুল্লাহ দেশে ফিরে জানতে পারে বাড়ীর কাউকে না জানিয়ে স্ত্রী বাবার বাড়ীতে চলে গেছে। স্ত্রীকে  একাধিকবার নিজ সংসারে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এমতাবস্থায় গত বছরের ৪ নভেম্বর বিকাল ৪টায় নীলফামারী শহরের গাছবাড়ী নামক স্থানে স্ত্রীকে দেখতে পেয়ে সংসারে না আসার কারণ ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। সে সাফ জানিয়ে দেয় অন্যত্র বিবাহ করেছেন। এমন কথা শুনে আব্দুল্লাহ হতম্বব হয়ে পড়ে। পরবতীতে কাজী আব্দুল মজিদ এর কাছ থেকে বিবাহের জাবেদা নকল সংগ্রহ করে অবগত হন যে তার স্ত্রী তালাক প্রদান না করে পূর্বের বিয়ের তথ্য গোপন করে গতবছরের ১লা মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবিষয়ে নীলফামারী সদর বিজ্ঞ আমলী আদালতে নিজ স্ত্রী ও ইব্রাহিমকে অভিযুক্ত করে একটি পিটিশন মামলা দাখিল করেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11096,25390,25595) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *