ePaper

নীলফামারীতে টুপামারী ফাযিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

হামিদুল্লাহ সরকার

নীলফামারী সদরের টুপামারী ফাযিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টুপামারী ফাযিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে টুপামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল ওহাব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দুলাল। এসময় টুপামারী ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাঃ কামাল হোসেন, সহকারি অধ্যাপক মুহাঃ খলিলুর রহমান, সহকারি অধ?্যাপক মোঃ নুর আলম, সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ রেজাউল করিম, সহকারি অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, সহকারি অধ্যাপক মোঃ আহম্মেদ হোসেন ও আরবী প্রভাষক মোঃ সেলিমুর রহমানসহ মাদ্রাসার অন্যান্য প্রভাষক, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ দাখিল পরিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দাখিল পরিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক – নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জল ভবিষ্যত কামনায় বিশেষ মুনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *