মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার। প্রবাস ফেরত ভাইকে দেখতে আজ বাড়ি ফেরেন তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব সাহা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহীার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Related News
নরসিংদীতে পুলিশের ৬ সদস্যকে পেটাল জুয়াড়িরা গাড়ি ভাঙচুর আহত ৭
- Nabochatona Desk
- May 27, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীর বেলাবোতে অভিযান চালানোর সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত ও অভিযানে ব্যবহৃত গাড়ি ভাঙচুর […]
নির্বাচন উপলক্ষে নরসিংদীতে প্রচার চালাচ্ছে ভোটের গাড়ী
- Nabochatona Desk
- January 19, 2026
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুরে ছুটছে ভোটের গাড়ী। আজ রবিবার নরসিংদী জেলা প্রশাসক কায্যালয়ের সামনে প্রচার চালানো হয়। […]
নরসিংদীতে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর
- Nabochatona Desk
- March 12, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদী শিবপুরে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসমী যুবলীগ নেতা ইউপি সদস্য বুলবুল মেম্বারকে ইফতার মাহফিলে বেশী লোক থাকায় না ধরে ফিরে […]
