মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার। প্রবাস ফেরত ভাইকে দেখতে আজ বাড়ি ফেরেন তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব সাহা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহীার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Related News
রায়পুরায় যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা
- Nabochatona Desk
- July 11, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা পৌরসভার ব্যস্ততম বাসস্ট্যান্ড বাজার এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও […]
শিশুদের ঝগরাকে কেন্দ্র করে নরসিংদী শহরে ১ জনকে কুপিয়ে হত্যা
- admin-nabochatona
- April 12, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে শিশুদের ঝগরা কেন্দ্র করে প্রতিপক্ষরা একজনকে কুপিয়ে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরো ১জন। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ […]
রায়পুরায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ
- Nabochatona Desk
- September 30, 2025
- 0
অজয় সাহা(নরসিংদী) রায়পুরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ রণদা সংঘের পক্ষ থেকে শিশু কিশোর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে […]
