ePaper

 নড়াইলের ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী ও এক শিশু নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী ও তার কোলে থাকা (২) বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ রা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  অজয় কুমার কুন্ডু  নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় সাড়ে বারোটার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল ওই নারী।এসময় স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করেন। কিছু সময় পর  ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী। নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। এসময় দ্রুত স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  অজয় কুমার কুন্ডু  বলেন,ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলো থাকা এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর এখনও পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। সেই সাথে নারীর পরিচয় সনাক্তের জন্য পি বি আই পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *