ePaper

ধামরাইয়ে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

রবিউল করিম, ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন করা হয়নি। এছাড়া নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকা এবং অন্যান্য অনিয়মেরও প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তী অভিযানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানগুলো সিলগালাও করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *