মাকসুদ আলম চাটখীল সোনাইমুড়ী নোয়াখালী
দু’র্নী’তি দমন কমিশনকে (দুদক) ‘অকার্যকর’ ও ‘দু’র্নী”তি’গ্র’স্ত’ প্রতিষ্ঠান আখ্যা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বার বার নির্বাচিত ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি অভিযোগ করে বলেন, ‘দুদকের ভেতরেই সবচেয়ে বেশি দুর্নীতি হয় এখন, তারা ক্ষমতাসীন সরকারের প্রতি তোষামোদ করে চলে,অন্য কাউকে পাত্তা দেয় না, একঘেয়েমি ভাবে চলছে, প্রতিষ্ঠানটিকে চরিত্র বদলাতে হবে।গতকাল নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ব্যারিস্টার খোকন বলেন, ‘দুদকের ভেতরেই সবচেয়ে বেশি দুর্নীতি। যে সরকার ক্ষমতায় থাকে, দুদক সেই সরকারের তোষামোদ করে। ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে হয়রানি করা হয়। আর বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদকের বর্তমান চরিত্র বদলাতে হবে। বিগত সরকারের সময়ে অনেক সৎ ও যোগ্য ব্যক্তিকে চাকরি হারাতে হয়েছে,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা জুনাইদ আলম, ও সাবেক মেয়র মোস্তফা কামাল সহ মুলদল ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
