টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ফারজী মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঠা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সভায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
