রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ) বিকালে কেশবপুর পাবলিক ময়দান থেকে এই গণমিছিলটি শুরু হয়ে কেশবপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। গণমিছিলে অংশগ্রহণকারীরা জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের জোর দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুরের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী।আরও বক্তব্য রাখেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মোঃ সাইদুর রহমান, পৌর আমীর ও মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেন, সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম ,সহকারী সেক্রেটারি মোঃ তবিবুর রহমান,পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান,এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।বক্তারা অনতিবিলম্বে খুনিদের বিচার ও গণদাবি মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণমিছিলে উপজেলার ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
