ePaper

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। (রবিবার) ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শওকত হোসেন সরকার পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের পর প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। তিনি জানান, নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশা নিধন অভিযান, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের এই নতুন প্রশাসনিক দায়িত্ব পালনে তার নেতৃত্বে নগরসেবায় গতি আসবে— এমন প্রত্যাশা নগরবাসীর।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (16007,6763,1864) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *