ePaper

কোনাবাড়ীতে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

ইউসুফ আহমেদ তুষার,কোনাবাড়ী কাশিমপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন। গ্রেফতারকৃতরা হলেন সুরঞ্জন দাস ইমন, তাপস এবং রাকিব। পুলিশ জানায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রোববার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১১ নম্বর ওয়ার্ড জয়েরটেক এলাকা থেকে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানান, তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *