আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ারের বাড়ি থেকে অর্ধমাইল হবে ঘটনাস্থল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
Related News
ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- June 26, 2025
- 0
ব্যুরো চিফ, ফরিদপুরফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে এ […]
চট্টগ্রাম ইপিজেড-বিমান বন্দর সড়কের বেহাল অবস্থা
- Nabochatona Desk
- June 19, 2025
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম ইপিজেড বিমান বন্দরের সড়ক বেহাল অবস্থায় পরিনত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দ। টানা বৃষ্টিতে হাটু পানিতে জলাবদ্ধতা […]
ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল
- Nabochatona Desk
- March 23, 2025
- 0
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন আলফাডাঙ্গা উপজেলার উলামা- মাশায়েখ ও সর্বস্তেের ধর্মপ্রাণ মুসলমানগণ। শুক্রবার জুম্মাবাদ […]
