আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ারের বাড়ি থেকে অর্ধমাইল হবে ঘটনাস্থল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
Related News
পাবনার ঈশ্বরদীতে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
- Nabochatona Desk
- March 6, 2025
- 0
শারিফা আলম শিমু, পাবনা: ঈশ্বরদী শহরের কলেজ রোডে স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার […]
সম্পূরক বৃত্তি-জকসুর রোডম্যাপের দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- Nabochatona Desk
- August 5, 2025
- 0
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পথরেখা ঘোষণা এবং আবাসন খাতে সম্পূরক বৃত্তির দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। […]
সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন
- Nabochatona Desk
- July 27, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই বহু বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের […]
