ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান সৈয়দ নাজমুল হুদা ডাক্তার হয়েছেন। চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১৭ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হুদা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফলে তার রোল নম্বর ১১৭০। নাজমুল হুদা কুতুবদিয়ার ১ নম্বর উত্তর ধূরুং ইউনিয়নের ছব্বির পাড়া, সতরুদ্দীন এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত সৈয়দ নুর এবং মা সাবিনা ইয়াছমিন। মধ্যবিত্ত পরিবারের সন্তান নাজমুল ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী ছিলেন। ছোটবেলায় চিকিৎসক হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, দীর্ঘ সংগ্রামের পর অবশেষে তা বাস্তবে রূপ দিয়েছেন। নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুল হুদা লেখেন, “ছোটবেলায় ‘গু অরস রহ খরভব’-এ যে স্বপ্নটা লিখেছিলাম, আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্নটা সত্যি হলো। আমার পাঁচ বছরের গইইঝ যাত্রা সহজ ছিল না। প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে আব্বুকে হারানোর পরও আল্লাহর ওপর ভরসা রেখে পথ চলেছি। আজ আব্বু থাকলে সবচেয়ে বেশি খুশি তিনিই হতেন। মহান আল্লাহর শুকরিয়া, যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”নাজমুলের এই সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও বন্ধুবান্ধবের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
