ePaper

কাশিমপুরে আঞ্চলিক সড়কে গাছ প্রায়ই ঘটছে দূর্ঘটনা, আতঙ্কে যাত্রীরা

ইউসুফ আহমেদ তুষার: কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর থেকে জিরানি আঞ্চলিক সড়কের মাঝখানে বনভুক্ত গাছ প্রায়ই ঘটছে দূর্ঘটনা, আতঙ্কে যাত্রীরাগাজীপুর মহানগরে কাশিমপুর থেকে জিরানী পর্যন্ত আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহনÑট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা, মোটর বাইক, প্রাইভেটকার ও ইজিবাইক। যাত্রীদের বড় অংশই গার্মেন্টস শ্রমিক, স্কুল শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ। ব্যস্ত এই সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে। সড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বন বিভাগের কয়েকটি পুরোনো গাছ, যেগুলো বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটি হচ্ছে গোবিন্দাবাড়ি ৩ নং ওয়ার্ডের ফরেস্ট বিট অফিসের সামনের সড়কটি। এখানে একাধিক গাছ সড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে, যা কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় এক অটোরিকশাচালক জানান, রাতে আলো কম থাকে, আর গাছগুলোর চারপাশে কোনো সিগন্যাল বা সতর্কতা চিহ্ন নেই। হঠাৎ করেই অনেক সময় গাছের সাথে ধাক্কা খেয়ে যানবাহনের ক্ষতি হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায় প্রতি সপ্তাহেই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই ভয় নিয়ে চলাচল করছে এই সড়কে। বিষয়টি নিয়ে কথা হয় কালিয়াকৈর রেঞ্জের একজন বন কর্মকর্তার সঙ্গে তিনি বলেন, এই গাছগুলো সরকারি বনভুক্ত, তাই কাটা যাবে না অনুমোদন ছাড়া। তবে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। অন্যদিকে, স্থানীয়দের দাবি, যতদিন গাছগুলো অপসারণ না হচ্ছে, ততদিন সড়কটি হয়ে থাকবে এক অঘোষিত বিপদসংকেত। এই রাস্তায় নিয়মিত চলাচল করতে হয়। প্রতিদিনই ভয় নিয়ে যাতায়াত করি। কখন যে দুর্ঘটনা ঘটে যায়, বলা যায় না, বলছিলেন এক যাত্রী। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এসব গাছ অপসারণ করে সড়কটিকে ঝুঁকিমুক্ত করতে হবে, না হলে ভবিষ্যতে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দূর্ঘটনা। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (23688,6769,6391) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *