ePaper

কসকা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা মুফতি আবদুল হান্নান

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান দুরবস্থার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে মুফতি আবদুল হান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই কঠিন সময়ে সহমর্মিতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, যেন তারা এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুন্সি কামরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি জাহিদ হাসান ভূঁইয়া, স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়, ফলে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *