সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে দুইটার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বাবুল মিয়াকে কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ
Related News
জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- admin-nabochatona
- April 30, 2025
- 0
সুলতান মাহমুদ, জয়পুরহাট জয়পুরহাটে বাহাস নিয়ে শফি কাসেমী সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও অপপ্রচার করেছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকীর ভক্ত […]
ফরিদপুরে হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ২০ পরিবারের সদস্য
- Nabochatona Desk
- April 10, 2025
- 0
সবুজ দাস, ফরিদপুর ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে চর বাংরাইল গ্রামে হামলা ও নির্যাতনের ভয়ে অন্তত ২০ পরিবারের অনেক সদস্য পালিয়ে বেড়াচ্ছেন। মানববন্ধন করে ওই […]
কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কারও সনদ বিতরণ সম্পন্ন
- Nabochatona Desk
- February 3, 2025
- 0
টাঙ্গাইল জেলা প্রতিনিধি “পড় তোমার প্রভূর নামে”Ñএই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ […]
