সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে দুইটার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বাবুল মিয়াকে কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ
WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (4072,11058,13122) ORDER BY meta_id ASC
